বরগুনায় ফেন্সিডিলসহ দুই মাদক মাদক ব্যবসায়ী আটক

বরগুনার এডিশনাল এসপি শাহজাহান হোসেনের নেতৃত্বে আমতলা রোডে অভিযান চালিয়ে ৮বোতল ফেন্সিডিল এবং ৩৩ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১ টায় শহরের আমতলা সড়কে কুদ্দুস মাস্টারের বাড়ি থেকে মাদক ব্যবসায়ীদের পুলিশ গ্রেপ্তার করে।

জানা গেছে, বরগুনা কলেজ ব্রাঞ্চ রোডের মণীন্দ্র রায় এর ছেলে সমীর (৩৪)এবং ঝিনাইদহ জেলার চাঁদপুর ইউনিয়ন এর বালিয়াডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে সাঈদ (৩৫) কলার ব্যবসার আরৎ দেয়ার জন্য দুই দিন পুর্বে আমতলা সড়কের কুদ্দুস মাস্টারের একটি ঘর ভাড়া নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন রাত একটায় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মাদক এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার টাকাসহ তাদেরকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া ‘‘বার্তা বাজার’’ কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছি। সমীরের নামে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে । বরগুনার বিভিন্ন জায়গায় মাদক চালান করেন সমীর। বরগুনায় কোন মাদক, জুয়া ও চাঁদাবাজদের কোন জায়গা হবে না। এখনো সময় আছে সবই ভালো হয়ে যান।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি এবং বিভিন্ন চাঁদাবাজদের আটক করে বিচারের সম্মুখীন করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসায় ইতিমধ্যে তিনি বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর