মাদাগাস্কারে করোনায় প্রথম মৃত্যু

মাদাগাস্কারে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তি তোয়ামাসিনা শহরের একটি হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছে স্থানীয় দৈনিক এল’এক্সপ্রেস দে মাদাগাস্কার।

রবিবার (১৭ মে) প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

এ ব্যাপারে জাতীয় কোভিড-১৯ টাস্কফোর্স জানায়, ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন ওই ব্যক্তি।

টাস্কফোর্সের মুখপাত্র হান্তা দানিয়েলে ভোলোলোন্তিয়ানা টেলিভিশন বার্তায় নিশ্চিত করেন, শনিবার রাতে মারা যাওয়া রোগী ছিলেন পুরুষ। ওই কর্মকর্তা বলেছেন, ‘মাদাগাস্কারে কোভিড-১৯ রোগে একজন পুরুষের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৭ বছর এবং মেডিক্যাল স্টাফদের সদস্য।’ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রে এখন পর্যন্ত ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর