নান্দাইলে বোরো ধান ক্রয়ে লটারীর মাধ্যমে কৃষক বাছাই

“কৃষক বাচঁলে, বাচঁবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে সরাসরি কৃষককের কাছ থেকে ন্যায্যমূলে ধান ক্রয়ের জন্য লটারী মাধ্যমে কৃষক বাছাই চলছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় থেকে পৌরসভা সভা সহ ১৩টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে লটারীর কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলায় এবার ৩ হাজার ৮৯৯ টন বোরো ধান ক্রয়ের সরকারের চাহিদা রয়েছে। এতে প্রতি কৃষক সরকারের নিকট এক টন ধান বিক্রয় করতে পারবে। উপজেলার প্রায় ৬ হাজারের বেশী কৃষক সরকারের নিকট ধান বিক্রয়ের জন্য আবেদন করেছে। নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন উপজেলার গত শনিবার চরবেতাগৈর ইউনিয়নে লটারীর কার্যক্রমের প্রথম উদ্বোধন করেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াছমীন উক্ত আবেদনকারী কৃষকদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৩ হাজার ৮৯৯ জন কৃষক বাছাইয়ের কার্যক্রম বাস্তবায়ন করছেন।

উক্ত বাছাই কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক সহ স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়নের কৃষি সহকারী উপস্থিত থেকে সরকারি ধান ক্রয়ের জন্য কৃষক বাছাইয়ের লটারীতে বিজয়ীদের তালিকায় সংগ্রহ করছেন। রোববার গাংগাইল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় জলহরি মোড়ে লটারীর মাধ্যমে উক্ত ইউনিয়নের ২৯৬ জন কৃষকের নাম নির্বাচিত করা হয়েছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াছমীন,ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফূজ্জামান খোকন, উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম,গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আতাউল করিম বাবুল, সাধার সম্পাদক এটিএম মঞ্জুরুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন ভুইয়া সহ ইউপি সদস্য-সদস্যাগণ, কৃষক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন জানান, পৌরসভা সহ ১৩টি ইউনিয়নের ৩৮৯৯জন কৃষক সরকারের কাছে বোরো ধান বিক্রয়ের সুযোগ পাচ্ছে। কোন ধরনের জটিলতার সৃষ্টি যাতে না হয় সে লক্ষ্যে লটারীর মাধ্যমে কৃষক বাছাই কার্যক্রম করতে হচ্ছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর