লক্ষ্মীপুরে সাংবাদিক, চিকিৎসক, জনপ্রতিনিধি ও নার্সসহ ৯ জন করোনায় শনাক্ত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুপ বিন জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের ৪ চিকিৎসক ও দুই নার্স এবং বিটিভি লক্ষ্মীপুর প্রতিনিধি জহির উদ্দিন সহ মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯৯ জন। এই পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৫ জন। তবে হতাশার বিষয় হলো করোনা শুরু থেকেই অর্থাৎ মার্চ এপ্রিল দুই মাস রায়পুরে সম্পূর্ণ করোনা মুক্ত ছিল। গত ৫ মে প্রথম এক শিশুর মাধ্যমে করোনা শনাক্ত হয়। এর পর পরেই একই বাড়ীর ১৫ জন করোনায় আক্রান্ত হয়। প্রায় ১৩ দিনে ৩১ জন মানুষের করোনায় আক্রান্ত হয়েছে। তবে আশার কথা হলো এ পর্যন্ত জেলায় সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৫ জন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর