করোনায় বিএনপি নেতার মৃত্যু

সিলেটে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দবির মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতা মারা গেছেন। দবির মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী নিশ্চিন্তপুরের বাসিন্দা ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

রবিবার (১৭ মে) রাত সাড়ে ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র বলেন, দবির মিয়া রবিবার রাত ৯ টায় হাসপাতালে ভর্তি হন। এরপর রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর