দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১৬০

দক্ষিণ আফ্রিকায় একদিনে নতুন করে আরও এক হাজার ১৬০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটতে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। তিনজনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে ৬০ শতাংশই পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশের। মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭ হাজার ছয়জন। সেখানে বর্তমানে করোনার অ্রাক্টিভ কেস ৮ হাজার ২৪৫টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ জন এবং তিনজনের মৃত্যু হয়েছে। একদিন আগের হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮৩১ এবং মারা গেছে ১৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর