করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে। ভাইরাসটিতে মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৪৮ লাখ ১ হাজার ৮৭৫ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৭১ জনের। এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৮ হাজার ১৭০ জন।

বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৬ লাখ ২৭ হাজার ৩৪ জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪৪ হাজার ৮১৭ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির মোট ১৫ লাখ ২৭ হাজার ৬৬৪ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৯০ হাজার ৯৭৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন।

শনাক্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন। এদের মধ্যে মারা গেছেন ২ হাজার ৬৩১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩২৮ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর