করোনার কারণে বন্ধ রয়েছে সবে ধরনের ক্রিকেট ইভেন্ট। ২২ গজে কবে ফিরবে ব্যাট-বলের লড়াই জানা নেই কারও। এখন সবছেয়ে বেশী আলোচনাতে আইপিএল এবং অস্ট্রেলিয়াতে আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ।
অস্ট্রেলিয়াতে শেষ বার কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ১৩ মার্চ। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের সেই এক দিনের ম্যাচ সিডনিতে হয়েছিল ফাঁকা গ্যালারিতে। এরপর দুই দেশের বোর্ড করোনাভাইরাসের কারণে সিরিজের বাকি দুই ওয়ানডে বাতিল করার সিদ্ধান্ত নেয়।
তখন থেকে ক্রিকেটাররা বলতে গেলে ঘরবন্দী। বিশ্ব জুড়েই এখন বন্ধ রয়েছে ক্রিকেট। ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত এ কারণে বেশ সাড়া ফেলেছে। ম্যাচগুলো অবশ্য ফাঁকা গ্যালারিতে হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ক্লাবগুলোকে বলা হয়েছে কোভিড-১৯ থেকে বাঁচার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নিতে। কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা প্রতিযোগিতা শুরুর আগে নর্দার্ন টেরিটরি গভর্নমেন্টের কাছে জানাতে বলা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়াও সমস্ত দিক তদারকি করছে।
কেএ/বার্তাবাজার