ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট করোনাভাইরাসের থাবায় বেসামাল হয়ে পড়েছে। প্রতিদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সহস্রাধিক মানুষ প্রাণ হারাচ্ছে। রোববার নতুন করে দেশটিতে আরও প্রায় ১৪০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৩২ হাজার।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
সিডিসির হিসাব অনুযায়ী, নতুন শনাক্ত ৩১ হাজার ৯৬৭ জনসহ দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা এখন ১৪ লাখ ৬৭ হাজার ৬৫ জন। তবে করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ তথ্য অনুসারে সংখ্যাটা ১৫ লাখ ১৬ হাজার।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ ৯০ হাজার ৩৪৬ জন মানুষ মারা গেছে; যা গোটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে অবশ্য ৩ লাখ ৪০ হাজারের বেশি চিকিৎসা শেষে এখন সুস্থ হয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস