করোনা সংক্রমনের কারণে দেশে চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে হতদরিদ্র এবং নিম্নবিত্ত মানুষ। পাশাপাশি মধ্যবিত্তদেরও যৎকিঞ্চিত জমানো টাকাও প্রায় শেষ। এমন পরিস্থিতিতে ঈদের আনন্দ উপভোগ করা তো দূরের কথা, খেয়ে বেঁচে থাকাটাই সবার একমাত্র ভাবনা-চিন্তার বিষয়।
দেশের এই সামগ্রিক চিত্রের মত একই অবস্থা ঢাকার ধামরাইয়েরও। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এর পরামর্শে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরাম ঢাকা বিভাগের সভাপতি এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা ধামরাই পৌরসভার ৪, ৫ ও ৭ ওয়ার্ডের ১০০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

এব্যাপারে গণমাধ্যমকে তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে একদিকে সাধারণ মানুষের খাবারের সঙ্কট। আবার সামনে ঈদ। এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি’র পরামর্শে আমি পৌরসভার তিনটি ওয়ার্ডের একশো’ পরিবারের মাঝে ‘ঈদ উপহার ‘ পৌঁছে দিয়েছি।
তিনি আরও জানান, এই ‘উপহার’ সামগ্রীর ভিতরে রয়েছে পোলাও এর চাল, চিনি, সেমাই, আটা ইত্যাদি। অন্তত ঈদের দিন তারা যেন স্বাভাবিক ভাবে বরাবরের মতো নিজেদের ঘরে বসেই একটু হলেও ঈদ আনন্দ উপভোগ করতে পারে। এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এসময় এ্যাড. সোহানা জেসমিনের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মশিউর রহমান জানু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ, যুবলীগ নেতা গার্নেল, ছাত্রলীগ নেতা শুভ, মহিলা আওয়ামী লীগের নেত্রী সেলিনা প্রমুখ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা নেত্রীবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কেএ/বার্তাবাজার