সুনামগঞ্জে নতুন করে নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৭৫ জনে। জানা যায় নতুন আক্রান্তদের মধ্যে একই পরিবারের ৩ ভাই-বোন রয়েছেন, দক্ষিণ সুনামগঞ্জের কাদিপুর গ্রামের একই পরিবারের এই তিন ভাই বোন।
এদের বয়স ১৩ থেকে ১৮’ বছরের মধ্যে। গত ১৩ মে তাদের বাবা আক্রান্ত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে তাদের রাখা হয়। ১৬ মে শনিবার একই পরিবারের ৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে রোববার রাত ১১ টায় জানানো হয় ৮ জনের মধ্যে ৩ জনের শরীরে করোনা পজিটিভ ।
সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. শামছুদ্দিন বার্তা বাজার কে জানান, শনিবার সকালে করোনায় আক্রান্ত সন্দেহে যাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল, এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত বলে রোববার রাত ১১ টায় আমাদের জানানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জের একই পরিবারের ৩ ভাই বোন এবং ছাতক উপজেলায় ১ জন এবং তাহিরপুর উপজেলায় আরও ১ জন আক্রান্ত হয়েছেন।
কেএ/বার্তাবাজার