প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে পড়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস। সেখানে দায়িত্বপালনকারী এক পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, আক্রান্ত পুলিশ সদস্যকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা ধরা পড়ার পর রাষ্ট্রপতি ভবনের বহু কর্মী ও পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
গতমাসে, রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর আত্মীয়র শরীরে কোভিড পজিটিভ পাওয়া যায়। তারপর ১১৫টি বাড়ির সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
তবে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কোনও সচিব বা কর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের মোট ৯৫ হাজার ৬৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ৩ হাজার ২৫ জন মারা গেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস