কভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লক্ষ্মীপুরে কর্মহীন খেটে খাওয়া মানুষ যখন অসহায় হয়ে পড়েছে। তখনি বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এ কে এম শাহজান কামাল এমপির নির্দেশনায় তার এপিএস বায়েজীদ ভূঁইয়া ত্রাণ সহায়তা নিয়ে ছুঁটে গিয়েছেন প্রতিটি ইউনিয়রে বাড়ী বাড়ী।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া উপহার ও সদর এমপির ব্যক্তি উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী নিজ কাঁধে বহন করে মানুষের মাঝে বিতরণ করেছেন বায়েজীদ ভূঁইয়া। সকাল থেকে শুরু করে কখনো কখনো রাতের বেলায়ও অভুক্তদের ঘরে ত্রাণ সহায়তা নিয়ে উপস্থিত হতেন তিনি। আবার হটলাইনের মাধ্যমে ত্রাণ দিয়েছেন কয়েক শতাধিক পরিবারকে। যা বিভিন্ন গনমাধ্যমেও বেশ প্রচারিত হয়েছে।
তবে অপ্রিয় হলেও সত্য যে বর্তমানে করোনায় পজেটিভ হয়ে নিজ বাস ভবনে আইসোলেশনে রয়েছেন বায়েজিদ ভূঁইয়া। ত্রাণ দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে যান। এমন সংবাদে তার জন্য দোয়া চেয়ে যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে রীতি মতো ভাইরাল হয়।
এর আগে গত ১০ মে জানতে পারেন তার পজেটিভ। তার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ মাদরাসা দোয়া অনুষ্ঠিত হয়। তার সাথে সহমর্মিতা জানাতে রায়পুরের বাড়ীতে দেখতে যান জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরিফ, জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফারসহ বিভিন্ন সামাজকি, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। বর্তমানে নিজ বাস ভবনে তার সু-চিকিৎস চলছে। সকলের নিকট দোয়াও চেয়েছেন বায়েজীদ ভূঁইয়া।
কেএ/বার্তাবাজার