ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম সহ নতুন করে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ২৩ থেকে ৬২ বছর। এছাড়াও একই দিনে জিনজিরা ইউনিয়নে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাড়া নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে জিনজিরা ইউনিয়নের ০৫ জন, আগানগর ইউনিয়নের ০২ জন এবং কোন্ডা, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে ০১ জন করে পজিটিভ রয়েছেন।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৬ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
কেএ/বার্তাবাজার