সিংগাইরে দুই করোনা রোগী শনাক্ত

মানিকগঞ্জের সিংগাইরে প্রথমবারের মত দুইজন স্থানীয় ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, উপজেলার পৌর এলাকার নতুন বাজার এলাকার ৫০ বছর বয়সী এক নারী ও বলধারা ইউনিয়নের খৈয়ামুড়ি এলাকার ২৭ বছর বয়সী এক যুবক।

রবিবার(১৭ই মে) বিকাল ৪টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ জানান, গত বৃহস্পতিবার খৈয়ামুড়ি এলাকার এক যুবক ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পর ঠান্ডা, কাশি দেখা দেয়। অপরদিকে পৌর এলাকার এক নারির জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে ২ জনের নমুনা সংগ্রহ করে শনিবার(১৬ই মে) পরীক্ষার জন্য ঢাকা পাঠাই। আজ রবিবার(১৭ই মে) দুপুরে তাদের ২ জনের রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।

এসময় তাদের ২জনের বাড়ি লকডাউন করে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে দু-এক দিনের মধ্যে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর