তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক অত্র উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৭ হাজার হতদরিদ্র পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।
রবিবার (১৭ মে) তাহিরপুর উপজেলাধীন বাদাঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৪১৪ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল এবং আলু।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর বড়দল ইউনিয়নে বিএনপির সভাপতি নজরুল ইসলাম, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হুদা, বাদাঘাট ইউনিয়নের ০৯নং ওয়ার্ড বিএনপির সভাপতিও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উসমান গণি, সাধারণ সম্পাদক জনাব আলাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নুরুল্লাহ, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের আবুল কালাম প্রমূখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস