বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এর নির্দেশনায় কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ২’শ পথচারী ও পরিবহন চালকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকালে গৌরিপুর -হোমনা সড়কের কড়িকান্দি বাজার নামক স্থানে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আল-আমিন হক বাবু, সহ-সভাপতি পাভেজ মোল্লাা,ছাত্রদল নেতা মোঃ আশিকুর রহমান আশিক,জগতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ ইমন ভূইয়া।
বার্তা বাজার / ডাব্লিও.এস