তৃণমূল নেতাদের জন্য ঈদ উপহার পাঠালেন এমপি শিখর

করোনাভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে পুরো বিশ্ব। বাংলাদেশেও দিন যাচ্ছে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এই মাহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

সামনে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।এমন পরিস্থিতিতে মাগুরার শ্রীপুর উপজেলার সকল জনপ্রতিনিধি ও তৃণমূলের আ.লীগের নেতাদের ব্যক্তিগত উপহার পাঠিয়েছে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীনের মাধ্যমে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি পোলাও চাউল, পেয়াজ, চিনি, সয়াবিন তেল, সেমাই, লাচ্চা সেমাই এবং আটা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন জানান, সংসদ সদস্য মহোদয় করোনা পরিস্থিতিতে ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারেন এজন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আমরা আশাকরি ঈদ করোনার এই অসময়েও ঈদ সুন্দরভাবে সবাই উপভোগ করতে পারে।সরকারের স্বাস্থ্য বিধি মেনেই সবাই ঈদ উপভোগ করবেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর