খাগড়াছড়ির মহলছড়িতে করোনা আক্রান্ত এক রোগীর ধান কেটে দিয়েছে গ্রামের লোকজন। ওই রোগীর পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দূর করতে রোববার তার ধান কেটে দেয়া হয়।
জানা গেছে, গত ১৩ মে উপজেলা মনাটেক এলাকার এক নারীর করোনা শনাক্ত হয়। এরপর থেকে পুরো পরিবার লকডাউন করা হয়। আক্রান্ত পরিবারের পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দূর করতে ধান কাটা শুরু করে গ্রামবাসী।
স্থানীয় সুশান্ত লাল কার্বারীর নেতৃতে ধান কাটা কর্মসূচিতে যোগ দেয় নন্দ রানী,পুষ্পানী চাকমা,সূর্য চন্দ্র চাকমা,ধনবী চাকমা, বিরলা চাকমাসহ গ্রামের বেশ কয়েকজন নারী।
তারা জানান, ‘করোনা শনাক্ত হওয়ার পর তাদের পুরো পরিবারকে লকডাউন করা হয়েছে। এর মধ্যে জমির ধান পাকা শুরু হয়েছে। সময় মতো ধান কাটতে না পারলে তা জমিতেই নষ্ট হবে। তাই আমরা তাদের ধান কাটার উদ্যোগ নিয়েছি। ধান কাটা পর তা বাড়িতে পৌঁছে দেয়ার কাজেও সহায়তা করা হবে।’
বার্তা বাজার / ডাব্লিও.এস