ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনের করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু গত কালকে পর্যন্ত তাদের নমুনা পরীক্ষার ফলাফল আসার আগেই আক্রান্ত দুই জনের মৃত্যু ঘটে।
১৬মে শনিবার ফেনীতে সর্বোচ্চ ৩১ জনের একদিনে করোনা ভাইরাস পজেটিভ ফলাফল আসে। এই ৩১ জনের ভিতর মৃত দুইজনের ফলাফল ছিল। ফেনী জেলার সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনীতে এই প্রথম করণায় মৃত্যু হল।
ফেনী স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী, ১৬মে শনিবার রাতে দুই দফায় মোট ৩১ জন করোনা ভাইরাস পজিটিভ হওয়ার ফলাফল আসে এবং এই ফলাফলে চিকিৎসক ও পুলিশ ছাড়াও মৃত দুইজনের ফলাফল রয়েছে।
মৃত দুইজনের একজনের বাড়ি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয়সিংহ ও অপরজন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুরে। জেলার সদর উপজেলায় ২২ জন, পরশুরামে চারজন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় নয়জন, সোনাগাজী উপজেলায় ছয়জন ও ফুলগাজী উপজেলায় চারজন আক্রান্ত হয়েছেন। পার্শ্ববর্তী উপজেলা মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের তিন বাসিন্দা ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করলে পজেটিভ আসে। ইতোমধ্যে আটজন সুস্থ ও দুইজনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত এক হাজার ১০ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজে পাঠানো হয়। শনিবার পর্যন্ত ৮৭৪ জনের ফলাফল পাওয়া যায়।
কেএ/বার্তাবাজার