সুনামগঞ্জে গাঁজার গাছসহ গ্রেফতার ১

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে গাজার গাছ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-০৯ আজ রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।

অভিযানে সুনামগঞ্জ জেলার বিম্বম্ভরপুর থানাধীন মাইজেরটেক গ্রামস্থ ধৃত আসামীর বসত ঘরের পিছনে ফসল জমি থেকে ৪০ টি কাঁচা গাঁজার গাছ যার ওজন ৩০ কেজিসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাত্তার মিয়া (৪০)। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর পুত্র।

উদ্ধারকৃত গাজার গাছসহ আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর