সিঙ্গাপুরে আরও ৬৮২ জন করোনা রোগী শনাক্ত

সিঙ্গাপুরে নতুন করে আরও ৬৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যার ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮ হাজার ৩৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে মাত্র চারজন স্থানীয় নাগরিক। বাকি সবাই প্রবাসী।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়েছে, রবিবার দুপুর পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৩৮ জন। এর অধিকাংশই প্রবাসী শ্রমিক।

সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দাদের মধ্যে করোনা সংক্রমণ অনেক কম। মূলত প্রবাসী শ্রমিকরা ডরমিটরিগুলোতে গাদাগাদি করে থাকায় সেখানে সংক্রমণ দ্রুত এবং ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।

তবে দেশটিতে মৃত্যু হার বেশ কম। নতুন করে কেউ মারা যাবার খবর পাওয়া যায়নি সেখানে। এখন পর্যন্ত মোট ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুস্থ হয়ে এরিমধ্যে ঘরে ফিরেছে ৮ হাজার ৩৪২ জন। ছোট্ট দেশটিতে পরীক্ষা করা হয়েছে প্রায় আড়াই লাখ মানুষকে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর