ঈশ্বরগঞ্জে নার্সসহ দু’জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও আরটিসির একজন কর্মীর ছেলের শরীরে করোনা পজেটিভ এসেছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

আশপাশের কয়েকটি উপজেলার তুলনায় ঈশ্বরগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী ও চিকিৎসক আক্রান্ত হবার পর এবার এক নার্স ও হাসপাতালের আরটিসির এক কর্মচারীর ২০ বছর বয়সী এক ছেলের শরীরে করোনা পজেটিভ এসেছে।

গত শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পাঠায়। এ নিয়ে এ উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন এ দাঁড়ালো। এদের মধ্যে ইতোমধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীর পর এবার নার্সসহ দু’জনের করোনা পজেটিভ এসেছে। তারাও ঝুঁকিতে রয়েছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখা চিকিসৎসা দেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর