কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর সরকার বাড়ির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে ২শ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ওই গ্রামের সরকার বাড়ির বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. আনোয়ার হোসেন,মাসুদুর রহমান ও সাইদুল ইসলামের ব্যবস্থাপনায় এবং ফারুক হোসেন সরকার,মাহবুব সরকার,আব্দুস ছাত্তার সরকার,মান্নান সরকার,সাজেদা বেগম ও সজিব সরকারের সার্বিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ করেন।
এতে প্রতিটি প্যাকেজে ছিল মুড়ি,সেমাই,পেয়াজ,ডাল,তৈল,কিচমিচ, চিনি,আলু,ম্যাগি নুডলুস,দুধ,পোলাওর চাউল ও একটি করে মুরগী। এসকল সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.ফারুক মিঞা সরকার,ইউপি সদস্য মুকবুল মাহমুদ প্রধান ও সংরক্ষিত সদস্য নাছিমা আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কেএ/বার্তাবাজার