দেশজুড়ে করোনা ভাইরাসের মহামারিতে বেকার হয়ে পড়েছে দিনমুজুরসহ নিম্ন আয়ের মানুষ। এই দুর্যোগে মানুষের পাশে রয়েছে রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাধারণ মানুষের এক ভালবাসার নাম রাসেল আহমেদ তুহিন। মানুষের ভালবাসায় শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরবে কাজ করে যাচ্ছেন। মানুষের পক্ষে কথা বলেন বলেই মানুষ চেনে ‘জননেতা’ বলে।
কোভিড-১৯ দুর্যোগ কালে নামের আগে জননেতা জুড়ে দেয়ারই প্রমাণ মিললো। দুঃখী মানুষের সংকটের এই মুহুর্তে হাজার হাজার পরিবারের পাশে দাঁড়ালেন রাসেল আহমেদ তুহিন। রাতের আধারে পৌঁছে দিলেন উপহার সামগ্রী। হাসি ফুটেছে গরীব, দুঃখী ও অসহায়দের মুখে।
করোনা দুর্যোগ ও রমজান উপলক্ষে গত ৮ মে শুক্রবার হতে তার দেয়া উপহার সামগ্রী কিশোরগঞ্জ- ১ আসনের কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে রাসেল আহমেদ তুহিন ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
বার্তা বাজার/এস.আর