চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বহির্গমনে বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত নিয়ন্ত্রণ আরোপ সম্পর্কে বিজ্ঞপ্তী প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
উক্ত বিজ্ঞপ্তীতে জানানো হয় যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার (১৭ মে) সন্ধ্যা থেকে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে গমনের ক্ষেত্রে সিএমপি কর্তৃক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
একান্ত জরুরি কোন প্রয়োজন ব্যতীত কোন ব্যক্তি বা পরিবহন যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ করতে বা বাহিরে যেতে না পারেন সেজন্য আজ সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।
তবে জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ উক্ত নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বাহির হবার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএ/বার্তাবাজার