সাতক্ষীরায় আরো ২৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। রবিবার সন্ধ্যায় খুলনা থেকে পাওয়া নমুনা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, রবিবার ৩৮৯টি নমুনার প্রতিবেদন তাদের কার্যালয়ে আসে। এর মধ্যে ২৪টি পজেটিভ। ২৩টি দেবহাটা উপজেলা ও একটি আশাশুনির। তারা প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে নিজ নিজ বাড়িতে চলে গেছে। তাদেরকে রাতের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে।
এ পর্যন্ত জেলায় ৬২৩টি নমুনা সংগ্রহ করা হয় বলে তিনি জানান। তবে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও কলারোয়ার একজন, সদরের থানাঘাটার একজন ও দেবহাটার একজন নিজ নিজ বাড়িতে তিনজন আইসোলেশনে রয়েছেন বলে জানা তিনি। করোনা পজেটিভ রোগী সাতক্ষীরা সদরের উত্তর কাটিয়ার স্বাস্থ্য কর্মী মাহামুদুল হক সুমন চিকিৎসার পর সুস্থ হয়েছেন।
কেএ/বার্তাবাজার