সোমবার (১৮ মে) থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত মেহেরপুর জেলার সকল দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন মেহেরপুর।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সামাজিক দূরত্ব বজায় না মেনে, মার্কেট ও শপিংমলগুলোই স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে ভিড় ও জনসমাগত করায় আজ রোববার আজ রোববার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় করোনাভাইরাসেরর ঝুঁকি কমাতে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে প্রশাসন ও পুলিশ। স্বল্প পরিসরে দোকানপাট খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের মতো ১০ মে থেকে জেলার মার্কেট ও শপিংমল খোলা হয়। তবে প্রথম দিন থেকেই ব্যাপক লোকসমাগম নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ।
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বলেন, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত ৭ জন। এর মধ্যে দুজন সুস্থ হয়েছে। তবে প্রতিবেশী জেলা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারি। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে অনেকেই শপিং এর উদ্দেশ্যে মেহেরপুর জেলায় প্রবেশ করছে। এতে মেহেরপুর জেলা নিরাপদ রাখার জন্য সভায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং ওষুধের দোকান খোলা থাকবে।
কেএ/বার্তাবাজার