বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তালোড়ায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ও প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল এর সহযোগিতায় করোনায় অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে বিদ্যালয় চত্বরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, শিক্ষক এ.কে.এম আব্দুল মাহাবুব রিন্টু, প্রাক্তন শিক্ষার্থী বাবুল হোসেন, মেরাজুল ইসলাম, ডা. বিবেক পোদ্দার, আবু ফেরদৌস তুহিন সহ আরও অনেকে। এ দিন ১৩০জন অসহায় নারী ও পুরুষের মাঝে ৮ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা কেজি চিনি, লাচ্ছা ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর