আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশের সমুদ্রে সব ধরনের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রোববার (১৭ মে) সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত সভায় এই নির্দেশনার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম।
মন্ত্রী বলেন, আগামী ২০ মে থেকে পরবর্তী ৬৫ দিন দেশের সমুদ্রে সব ধরণের মাছ ও চিংড়ি ধরা নিষিদ্ধ থাকবেও। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এছাড়া বাংলাদেশের জলসীমায় বিদেশি ট্রলারের অবৈধ মৎস্য আহরণ রোধে গৃহীত কার্যক্রম জোরদারেও সভায় সিদ্ধান্ত নেয়া হবে। নৌবাহিনী, জননিরাপত্তা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, র্যাব, নৌপুলিশ, সমুদ্রে মৎস্য আহরণকারী বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতারা এবং উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসক এবং জেলা মৎস্য কর্মকর্তারা অনলাইন সভায় উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে