নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তালিকায় যুক্ত হয়েছেন আরও দুই নারী। সুস্থ হয়েছেন ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।
রোববার (১৭ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানায়। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৬৩১ জন এবং সুস্থ হয়েছেন ৪২১ জন।
জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানা যায়, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৮০১ জন, সদর উপজেলায় ৫২৬, বন্দর উপজেলায় ৩৯, আড়াইহাজারে ৫৩, সোনারগাঁয়ে ৯২ ও রূপগঞ্জে ১২০ জন রয়েছেন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৪৪ জন, সদরে ১৫, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট ৬৪৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৯ জনের।
বার্তাবাজার/এমকে