মুন্সীগঞ্জের ডিসির করোনা শনাক্ত

মুন্সীগঞ্জে জেলা প্রশাসক (ডিসি)সহ নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট ৩৯৯ জনে করোনা শনাক্ত হলো। মারা গেছে ১৩ জন। আর এই পর্যন্ত সুস্থ হয়েছে ৩৮ জন।

আজ (রবিবার) জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজামান তালুকদারের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ও নতুন করে সদর উপজেলায় ১২ জন, সিরাজদিখান উপজেলায় ৫ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৫ জন, গজারিয়া উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ৩ এবং লৌহজং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এই পর্যন্ত জেলা থেকে ২৪৪৭ জনের নমুনা সংগ্রহ করে তা ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর রিপোর্ট পাওয়া গেছে ২১৪৬টি নমুনার।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর