শরীয়তপুর চরভাগা ইউনিয়নে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭মে) সকালে চরভাগা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সামাজিক ও শারিরিক দূরত্ব বজায় রেখে ১ হাজার ৫০ জনের মধ্যে সমাজসেবা অফিস জনতা ব্যাংক ভেদরগঞ্জ শাখার মাধ্যমে ৩১ লক্ষ ২ হাজার টাকার ভাতা বিতরন করা হয়েছে।

চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক ম্যানেজার মোঃ আইয়ুব আলী। এসময় সকল ওয়ার্ড সদস্যগন উপস্থিত ছিলেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার বলেন, করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগণকে তার নিজের সন্তানের মতো আগলে রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদানসহ সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা অব্যাহত রেখেছেন। আর আমাদের প্রিয়নেতা পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুলড ব্যক্তিভাবে ও সরকারিভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকেও অসহায়দের খাদ্য সামগ্রী ও আর্থিক সহিযোগিতা অব্যাহত রয়েছে। আমরা সঠিকভাবে দায়িত্বপ্রাপ্তদের সাথে সমন্বয় করে অসহায়দের কাছে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি, আমিন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর