প্রাণঘাতী করোনাভাইরাসের সক্রমণ বাড়তে থাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কাতার সরকার। মাস্ক না পরলে সেখানে ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হবে। দেশটিতে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে। কাতারে ১ দশমিক ১ শতাংশ মানুষ মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জন মারা গেছে।
কাতার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৯৭২ জন এবং মারা গেছে ১৫ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৭৮৮ জন। কাতারে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৭ হাজার ১৬৯টি। অপরদিকে ১৫৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
বার্তাবাজার/এমকে