সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নির্দেশে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
জামালপুরের সরিষাবাড়ীতে নিম্ন আয়ের দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে ও সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরের উদ্যোগে এ ত্রান বিতরন করা হয়।
রবিবার সকাল থেকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার, বয়ড়া দক্ষিন পাড়া, চক পাড়া, গোবিন্দ পটল সহ বিভিন্ন এলাকার দরিদ্র, নিম্ন আয়ের মানুষ, প্রতিবন্ধীসহ ১শত পরিবারের বাড়ী বাড়ী গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় প্রতিটি প্যাকেটে চাল, ডাল, সেমাই, চিনি, গোসল ও কাপড় ধোয়ার সাবান, আলু, দুধ, স্যালাইন ও লেবু দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সাকুয়াত হাসান, রাকিবুল ইসলাম স্বরন, হুজাইফা আবির প্রমুখ।
এ বিষয়ে সাংবাদিক মোস্তাক আহমেদ মনির বলেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি দরিদ্র মানুষের পাশে দাড়াতে বলেছেন । তাই আমি ব্যক্তিগত ভাবে যতটুকু পারি মানুষের পাশে দাড়িয়ে তাদেরকে সাহায্য করে যাবো।
বার্তা বাজার/টি.সি