ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের গাজীরবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ. কে এম. হারুন অর রশিদ মোল্রার সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, লবন ও আলু।
এসময় এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় কোলা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো হামিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আয়নাল হাসান প্রমুখ।
বার্তা বাজার/টি.সি