চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নতুন করে ৪ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে আলমডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৪ জন।
রোববার (১৭ মে) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে আসা প্রতিবেদন অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ জন। এদের সকলেই আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, নতুন আক্রান্ত ৪ ব্যক্তির মধ্যে একজন স্বাস্থ্য কর্মী। এছাড়া আইলহাঁস গ্রামের নাহিদ, শিয়ালমারি গ্রামের সাকলাইন ও আসাননগর গ্রামের আশ্রাফুল। এরা সকলেই ঢাকা থেকে বাড়ি ফিরেছেন।
বার্তা বাজার/এম.সি