প্রাইভেট স্কুল এসোসিয়েশনের আর্থিক প্রণোদনার দাবীতে সংবাদ সম্মেলন

করোনা মহামারির ভয়াবহ দুর্যোগে পাবনা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রণোদনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার) দুপুরে পাবনা প্রেস ক্লাবে ভিআইপি হল রুমে, সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পাবনা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক এম.এম মাহফুজুর রহমান বলেন, বর্তমান পাবনা জেলায় প্রায় ৪ শত প্রাইভেট স্কুল ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি শিশু শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। এবং ৬ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ও চতুর্থ শ্রেণির কর্মচারীর কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

এই করোনা দুর্যোগে বিপুল সংখ্যক জনসংখ্যা করোনাভাইরাস মোকাবেলা করার জন্য ১৬ মার্চ হতে স্কুল বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে।

শিক্ষক শিক্ষিকা- লকডাউনের কারণে প্রাইভটে টিউশনও করতে পাড়ছেন না এবং শিক্ষা প্রতিষ্ঠানরে আয় না থাকায় বেতন পাচ্ছনে না। প্রায় ৯০% শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত হয়। মাসের প্রথমেই পরিশোধ করতে হয় বাড়ি ভাড়া, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদরে বেতন ও অন্যান্য বাণজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিল।

দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকায় সকারণে প্রতিষ্ঠাতাগণ স্কুলের বাড়ি ভাড়া শিক্ষক/কর্মচারীদের বেতন কোনো কিছুই পরিশোদ করতে পারনে নাই । এদিকে বাড়িওয়ালাদের বাড়ি ভাড়ার চাগ, শিক্ষক/কর্মচারিদের বেতনের চাপ এবং তাদেরও পরিবারের অর্থকষ্ট,পবিত্র রমজান শেষে ঈদ-উর-ফিতর সব মিলিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

প্রধানমন্ত্রীর কাছে আর্থকি প্রণোদনার দাবি জানায় পাবনা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ’রা। এসময় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর