ইসরায়েলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে। রোববার (১৭ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর থেকেই তিনি যে বাসায় থাকতেন সেটা পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছে। ইতোমধ্যে ইসরায়েল সরকার এই বিষয়ে তদন্তও শুরু করেছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তদন্তের কথা জানানো হয়।
তবে চীনা দূতাবাস জানিয়েছে, তারা এখনো নিশ্চিত নয় যে রাষ্ট্রদূত দু ওয়েই মারা গেছেন। ৫৮ বছর বয়সি চীনা রাষ্ট্রদূতের পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ইসরায়েলে একাই থাকতেন। তার পরিবার চীনে থাকেন।
গত ফেব্রুয়ারি মাসে তিনি ইসরায়েলে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শুরু করেন। এর আগে তিনি ইউক্রেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেরুজালেম পোস্টে তিনি মৃত্যুর কিছুদিন পূর্বেই একটি কলাম প্রকাশ করেছিলেন।
বার্তাবাজার/এসজে