তেঁতুলিয়ায় ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান

পঞ্চগড়ে চলমান করোনা (কভিড-১৯) ভাইরাসজনিত দুর্যোগ পরিস্থিতি প্রতিরোধে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৭ মে) সকালে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তেঁতুলিয়া উপজেলার ২’শ ৮৭ জন ঈমাম ও মুয়াজ্জিন এবং ২৭ জন সাংস্কৃতিক কর্মীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে চাল, ডাল, তেল ও মিস্টি কুমড়ার প্যাকেট তুলে দেওয়া হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন ‘সরকারি ত্রান, দান নয়, এটা আপনার অধিকারথ এটা নিতে লজ্জার কিছু নেই। বর্তমান সরকারের নীতি হচ্ছে কোন মানুষ না খেয়ে থাকবে না। সরকার সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এমন পরিস্থিতিতে সকল মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর