দেশে মোট টেস্ট পৌনে ২ লাখ, আক্রান্ত ২২ হাজার ছাড়িয়ে

মহামারি করোনা ভাইরাস বাংলাদেশে আক্রমণ শুরু করার পর থেকেই ক্রমশ নমুনা পরীক্ষা বাড়ানো হচ্ছে। গত ২৪ ঘন্টায়ও নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪ জনের। যার ফলে এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি।

রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত একদিনে ৮ হাজার ১১৪ জনের নমুনা পরিক্ষা করে আরও শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। যা এই পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৬৮ জন। এছাড়াও দেশে একদিনে আরও ১৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ জনে।

উল্লেখ্য, গত একদিনে আরও ২৫৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় এখন মট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৩৭৩ জন।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর