মহামারি করোনা বিপর্যয়ের মাঝেও যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের ১০ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।
বার্তা সংস্থা সিএনএন জানায়, শনিবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যায় এই আগুন লাগে। আগুন লাগার পরপরই বিকট শব্দে একজ বিস্ফোরণ হয়। যার ফলে এই আগুন ছড়িয়ে পড়ে আশে পাশের অনেকগুলো ভবনে।
আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের ২০০ কর্মী। ওই এলাকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লসঅ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে।
লসঅ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের মুখপাত্র নিকোলাস প্রাঞ্জ বলেন, দ্বিতীয় বিস্ফোরণের ভয় রয়েছে। আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। যেন পরিস্থিতি কোনোভাবেই খারাপের দিকে না যায়।
বার্তাবাজার/এসজে