পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় মাহিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকার পানিহাগায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মাইনুল ইসলাম ঐ এলাকার ফজলুল ইসলামের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাহিন বাড়ির পাশেই খেলা করছিল। কিন্তু সবার অজান্তে হঠাৎ রাস্তা পার হতে গিয়ে হাড়িভাসা হতে পঞ্চগড় গামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়।ঘটনাস্থলেই শিশুটি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান লোপা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মাথায় গুরুতর ভাবে আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর