ফাঁকা রাস্তায় ফুটপাতে উঠে গেল সিটি করপোরেশনের ময়লার ট্রাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লা বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ব-২৯৮৯) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের আইল্যান্ড ভেঙে ভবনের দেয়ালে গিয়ে আঘাত করেছে।

তেজগাঁও ফ্লাইওভারের বিজয় সরণির কাছাকাছি স্থানে রোববার (১৭ মে) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এই বিষয়ে ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের শেরে বাংলা নগরের সহকারী কমিশনার আবুল হাসান জানান, ফ্লাইওভার থেকে নেমে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ব্রেক ফেল করে আইল্যান্ডের ওপরে উঠে যায়। পরে রোড বেরিয়ার ভেঙে পাশ্ববর্তী ভবনে গিয়ে ধাক্কা খেয়ে আটকে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

দুর্ঘটনার পর পুলিশের র‌্যাকার গাড়ির সহযোগিতায় ময়লার গাড়িটি সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর