নেপালে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

নেপালে মহামারি করোনাভাইরাস শনাক্ত হওয়ার প্রায় চার মাস পর প্রথম কারো মৃত্যুর ঘটনা ঘটলো। মার্কিন বার্তা সংস্থা সিএনএন শনিবার (১৬ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, মারা যাওয়া ২৯ বছর বয়সী ওই নারী রাজধানী কাঠমান্ডুর একটি জেলার বাসিন্দা ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি উহান ফেরত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহে প্রথম করোনা শনাক্ত হয়। সংক্রমণ ততটা ভয়াবহ না হলেও ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করে নেপাল সরকার। ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর