ফেনী আধুনিক সদর হাসপাতালে দুটি ভেন্টিলেশন সহ ১০ বেডের আইসিইউ ইউনিট চালু করা হয়েছে।
আজ (রবিবার) দুপুরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।
বার্তা বাজার/টি.সি