ঘূর্ণিঝড় আম্ফান মঙ্গল-বুধবারে বাংলাদেশে আঘাত হানতে পারে

আলোচিত ঘূর্ণিঝড় আম্ফান এখন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এরই মধ্যে সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে কিছুটা।
আবহাওয়াবিদদের মতে আগামী মঙ্গল কিংবা বুধবারে বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কাটাতে শুরু করতে পারে।

এ বিষয়ে, শনিবার (১৬ মে) রাতে আবহাওয়াবিদ মনোয়ার হোসাইন জানান, ‘ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব বাংলাদেশে পড়তে তিন (মঙ্গলবার, ১৯ মে) থেকে চারদিন (বুধবার, ২০ মে) সময় লাগবে।’

তবে বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত করবে কিনা, সে বিষয়েও সুনির্দিষ্টভাবেও কিছু বলছে না আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশে সরাসরি আঘাত হানবে, আমাদের বুলেটিনে ওইভাবে বলি নাই। এখনও ওইভাবে বলার সময় আসে নাই। অনেক দূরে আছে।’

যদিও ইতোমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এর অর্থ হলো সমুদ্রবন্দর ঘূর্ণিঝড়কবলিত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর