গাজীপুরে নতুন করে আরও ৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৫৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। তবে, শুক্রবার ও শনিবার গাজীপুরে করোনা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্রে জানা যায়, জেলার গাজীপুর সদর উপজেলায় ২৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন, শ্রীপুর উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কেন্দ্রে গাজীপুরের বাইরে থেকে গৃহিত নমুনা থেকে ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
বার্তাবাজার/এমকে