‘না গেলেই না হয়’ এমন প্রয়োজন ছাড়া ঢাকা ত্যাগ কিংবা প্রবেশের উপর আবারও কড়াকড়ি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে আবারও কঠোর অবস্থানে যাচ্ছেন বলে জানিয়েছেন ডিএমপি। তাদের এই উদ্যোগ মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে।
রোববার (১৭ মে) থেকে ঢাকা মহানগরী থেকে প্রবেশ ও বের হওয়ার পথে স্থাপন করা চেকপোস্টগুলো আবারও কড়া নজরদারিতে আনা হচ্ছে।
ডিএমপির এই নির্দেশনায়, একান্ত প্রয়োজন ব্যতিত কেউ ঢাকায় প্রবেশ বা বের হতে পারবেন না। তবে পূর্বের মত জরুরী সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত গাড়িসমূহ এই নির্দেশনা থেকে শিথিল। এই নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।
বার্তাবাজার/এসজে