গোপালগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত এই প্রথম হয়ে মারা গেলেন বেসরকারি ক্লিনিক কর্মী লিটন সরদার লিটু (৪২)।
শনিবার (১৬ মে) রাত ৮ টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিটু। এ তথ্য নিশ্চত করেছেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
লিটু শহরের কোর্ট মসজিদ এলাকার মেডিকেয়ার ক্লিনিকের ওটি সহকারী হিসেবে কাজ করতেন। লিটু সদর উপজেলার করপাড়া গ্রামের লুথু সরদারের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে শহরের মার্কাজ মসজিদ এলকায় থাকতেন।
সিভিল সার্জন আরো জানান, ৪ দিন আগে লিটুর দেহে করোনা সনাক্ত হওয়ার পর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিটুর পরিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রাতেই ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা তার লাশ দাফন করে বলে জানান ওই কর্মকর্তা।
বার্তা বাজার/টি.সি